ছেলে হারানোর কষ্ট নিয়ে বেঁচে আছি: নানক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছেলে হারানোর কষ্ট নিয়ে বেঁচে আছি: নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছেলে সায়াম-উর রহমান সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

একমাত্র সন্তান হারানোর স্মৃতিময় বেদনার কথা স্মরণ করে নানক বলেন, আমি ছেলে হারা পিতা। অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। ছেলে হারানোর ব্যাথায় আমি এখনো ঘুমাতে পারি না। অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সন্তানটি আমাকে ও সমস্ত আপনজনকে ফাঁকি দিয়ে চলে গেল। এমন দিন যেনো কোনো পিতার জীবনে না আসে।

ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে নানক বলেন, আজ আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার সন্তানকে যেন আল্লাহ বেহেশত দান করেন। এসময় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সব শহীদের জন্য দোয়া চান তিনি।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দ, সদস্য মোহাম্মদ এ আরাফাত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনানসহ ঢাকা মহানগর নেতাকর্মীসহ অনেকে।

এছাড়াও স্থানীয় শেরেবাংলা নগর, আদাবর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সাত থেকে আট হাজার নেতাকর্মীরা এ অনুষ্ঠানে যোগ দেন।

২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়াম-উর রহমান সায়াম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ