ছেলের জন্মদিনে কতো টাকা খরচ করলেন পরীমণি? - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছেলের জন্মদিনে কতো টাকা খরচ করলেন পরীমণি?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গতকাল বৃহস্পতিবার এক বছর পূর্ণ হয়েছে ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের। বিশেষ দিনটি উদযাপনে কোনো কার্পণ্য করেননি মা পরীমণি। যেখানে যা লাগে তাই দিয়ে রঙিন করে তুলেছিলেন ছেলের জন্মদিন। রাজধানীর একটি পাঁচ তারকা রেস্তোরাঁয় ছেলের জন্মদিন উদযাপন করেন। সন্তানের এই জন্মদিন উদযাপনে কত খরচ হয়েছে পরীমণির?

রাজ্যের জন্মদিনে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে বলে গণমাধ্যমকে পরীমণি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি অনেক কষ্ট করে এই অর্থ জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

মোটা অঙ্কের এই টাকা যোগাড় করা প্রসঙ্গে পরী বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বসেছিল রাজ্যের জন্মদিনের আসর। রাত সাড়ে নয়টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হন জমকালো এই আয়োজনে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ