জগাখিচুড়ি জোট’ নিয়ে বিএনপি এবারও ধরা খাবে: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জগাখিচুড়ি জোট’ নিয়ে বিএনপি এবারও ধরা খাবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ

 

গত নির্বাচনে ‘জগাখিচুড়ি জোট’ নিয়ে বিএনপি যেমন ধরা খেয়েছে, এবারও তেমনি করে ধরা খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৭ আগস্ট) বিকালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

‘‘ফখরুলের চোখের পানি, নাকের পানি একাকার হয়ে যাচ্ছে। ক্ষমতায় বসতে চায়। সেই ময়ূর সিংহাসন। কিন্তু তারা গতবারের মতো ‘জগাখিচুড়ি’ জোট নিয়ে আবারও ধরা খাবে।’’

বিএনপি বিভিন্ন দূতাবাসে বিদেশিদের কাছে নালিশ করছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বন্দুকের নলে জন্ম নেয়নি।

এ সময় দলীয় নেতাকর্মীদের বিএনপির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ দেন তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ