জনগণ এবার সরকারের পরিকল্পনা ভেস্তে দেবে : বিপিপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ এবার সরকারের পরিকল্পনা ভেস্তে দেবে : বিপিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ’৭১ এর বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলটির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আব্দুল কাদেরের নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিপিপির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেন, এ দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পিপলস পার্টি আন্দোলন করছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

দলটির মহাসচিব মো. আব্দুল কাদের বলেন, বিজয়ের ৫২ বছর পরও আমাদের জনগণের মুক্তি হয়নি। আজও আমাদের ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আন্দোলন করতে হয়। আজ মানুষের বেঁচে থাকাটাই কষ্টের। এই সরকার গত ১৫ বছর এই দেশকে শোষণ করছে। শেয়ারবাজার ধ্বংস করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে।

তিনি বলেন, আজ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, চিকিৎসা খাত পঙ্গু হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। এভাবে একটা স্বাধীন রাষ্ট্র চলতে পারে না। এরা আবারও একটি পাতানো নির্বাচন করে ক্ষমতা দখল করার পাঁয়তারা করছে। তবে জনগণ এবার এই সরকারের পরিকল্পনা ভেস্তে দেবে ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন-বিপিপির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, রফিকুল ইসলাম খান রনো, প্রেসিডিয়াম মেম্বার তাসলিমা নাজনীন, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান খাদিজা রহমান, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. জসিম সরদার, শ্রমবিষয়ক সম্পাদক লিটন জোয়ার্দার, কৃষিবিষয়ক সম্পাদক মো. ওবায়দুল চাকলাদারসহ প্রমুখ নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ