জনগণ সুযোগ পেলে ৪২ বছর আ’লীগকে ক্ষমতার দূরে রাখবে: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ সুযোগ পেলে ৪২ বছর আ’লীগকে ক্ষমতার দূরে রাখবে: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতার উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ নয় মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বাংলাদেশের জনগণ একটা সুযোগ পেলে ৪২ বছরের জন্য আওয়ামীলীগকে ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দিবে।

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ অনুভব করছে ২১ বছর যেভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগ নির্বাসিত ছিল। একটা সুযোগ পেলে ৪২ বছরের জন্য তাদের ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দিবে জনগণ। কারণ ক্ষমতার উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়।

শনিবার (১১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘মরহুম শেখ মুজিবুর রহমান করেছিলেন একদলীয় শাসন তার মেয়ে শেখ হাসিনা করেছেন এক ব্যক্তির শাসন। ওবায়দুল কাদের কেন আওয়ামী লীগের কোন নেতাই জানেনা শেখ হাসিনা কখন কোন সিদ্ধান্ত নিবেন। সুতরাং এক ব্যক্তির শাসনে দেশ পরিণত হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘জনজীবনে এত বেশি সমস্যা বাংলাদেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা এই আওয়ামী লীগ সরকারের কারণে দেশের কোন সমস্যার সমাধান তো হচ্ছেই না বরং প্রত্যেকটি সমস্যার নতুন শাখা উপশাখা বের হচ্ছে এবং এই শাখা উপশাখা বেয়ে দুর্নীতিবাজদের দৌরাত্ব চলছে বাংলাদেশে। সেই দৌরাত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ বিস্ফোরণ, তাদের মধ্যে যে ঘৃণা এইটা থেকে বাঁচার জন্য আওয়ামী লীগ তাদের মাথার উপরে ছাতা হিসেবে ব্যবহার করছে ভারতের বর্তমান সরকারকে।

আলাল বলেন, ‘একতরফা চাপাবাজির মধ্য দিয়ে দেশের মানুষকে সব কিছু ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা আমাদের আন্দোলনের বর্তমান ক্যাপ্টেন তারেক রহমানকে অসংখ্য অসত্য বানোয়াট মামলায় সাজা দিয়ে দেশে আসা বন্ধ করে দেয়া হয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষ আজকে আশ্রয় খুঁজছে, একটা প্ল্যাটফর্ম খুঁজছে, পতাকা খুঁজছে। সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য আমি-মামু-খামু-যামু এই নির্বাচন করে আবার পরবর্তীতে দেখা যায় ধান-পান -মান সম্মান এইভাবে উপজেলা নির্বাচন করা।

তিনি বলেন, ‘ধানের ব্যাপারে সিইসি বলেছে, পানের ব্যাপারে সিইসি রাশেদা সুলতানা বলেছে এই দলে ধান, পান, মান আর মানুষের জীবনের তো কোন নিরাপত্তা নাই। মান সম্মান বলতে কিছু নাই যাকে খুশি প্রধানমন্ত্রী পদ্মা নদীতে চুবান, যাকে খুশি প্রধানমন্ত্রী ন্যাংড়া বলেন, যাকে খুশি তাকে প্রধানমন্ত্রী অকথ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেন। সুতরাং মানি মানুষের কোন মান এই দেশে নাই। আর পানের ব্যাপারে সিইসি রাশেদা সুলতানা বলেছেন বিরোধীদলবিহীন নির্বাচন হচ্ছে চুন ছাড়া পান।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘এই সরকারটা হচ্ছে পান, মান, জান, সম্মান সবকিছুকে বিসর্জন দেওয়া সরকার। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ভারত বলেন, অন্য দেশ বলেন সীমান্তে আজকে যা করছে আজকে শুধু ভারত কেন মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে প্রতিদিন বাংলাদেশে সৈন্যরা প্রবেশ করছে এই সরকার কি করছে, মিউ মিউ করছে আর বিদেশ থেকে সাহায্য এনে তারা আত্মসাৎ করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত আজকে সবচেয়ে অরক্ষিত। প্রতিদিন এখানে মানুষ নিহত হচ্ছে। আমাদের বর্ডার গার্ড সেখানে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠক করে তারা বলেন, আমাদের বাংলাদেশের নাগরিকদের লাশ ফেরত দিন। তারা মারবে আর এরা লাশ ফেরত আনবে এই নাটকের মধ্যে বাংলাদেশকে রেখেছে বর্তমান সরকার। ভারত বাংলাদেশকে তাদের বগলের নিচে রাখতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নিবে না।

সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ