জনগণকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন করায় জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি-৩২ নম্বর ও পান্থপথ এলাকায় মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকির নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. সোহাগ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, আক্তার হোসেন, আরমান হোসেন বাপ্পী, হাসান মাহমুদ, রাজিব পাটোয়ারী, বায়জিদ আহমেদ, রাশিদ তানজীম, আরিফুর রহমান রাসেল; সদস্য কাউসার হোসেন, মনিরুজ্জামান টিটু, কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত, সদস্য সচিব রবিন বাকাউল, নিউমার্কেট থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন রুবেল, সদস্য সচিব ইয়াসির আরাফাত অনিক, হাজারীবাগ থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল জলিল, শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন শাকিল, সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের আহবায়ক সোহেল আহমেদ সানি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ হাসান, নিউ মডেল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মালেক জয়সহ ধানমন্ডি থানা ও অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ