জনগণের বিজয়ের মাধ্যমে ঘরে ফিরব, তার আগে নয়: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের বিজয়ের মাধ্যমে ঘরে ফিরব, তার আগে নয়: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই সরকারকে বিদায় করে জনগণের বিজয়ের মাধ্যমে ঘরে ফিরব, তার আগে নয়।

শুক্রবার (১৮ আগস্ট) বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে গণ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত। একটা সাবেক মহানগর, একটা বর্তমান মেয়র মহানগর আওয়ামীলীগ, আর একটা শপথ নিয়ে বসে থাকা মহানগর। যেহেতু তারা তিন ভাগে বিভক্ত তাই তাদেরকে একটা একটা করে টোকা দিলে পড়ে যাবে। তাই আমি চাই এই বরিশাল থেকে প্রথম বিজয়ের ডাক শুরু হোক।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, সারা বাংলাদেশের জনগণের অংশগ্রহণে যে শ্লোগান উঠেছে এই শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস কম্পিত করে, ধানের চারা রোপন করে, বিজয়ের মাধ্যমে ঘরে ফিরব, তার আগে নয়।

এ সময় বরিশাল জেলা ও মহানগর এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ