জনগণের স্বার্থে সবাই ভোট বর্জন করুন: রিজভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের স্বার্থে সবাই ভোট বর্জন করুন: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জনগণের স্বার্থে, নাগরিক স্বাধীনতার স্বার্থে এবং মানুষের মৌলিক স্বাধীনতার স্বার্থে ভোট বর্জন করার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ সকালে রাজউক উত্তরা মডেল কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ আহবান জানান তিনি।

রিজভী আরও বলেন, জোর করে জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না। এভাবে পাতানো নির্বাচন করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা ধরে রাখা যাবে না। ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকল পর্যায়ের মানুষকে ভোট বর্জনের আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, দক্ষিণখান বিএনপি’র আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, দক্ষিণখান শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডাঃ মুনতাসির, ডাঃ রাহাত, ডাঃ দিয়া, আশরাফুল আসাদ-সহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ