জনতার কাতারে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শুনলেন গয়েশ্বর রায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনতার কাতারে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শুনলেন গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ

 

পহেলা মে উপলক্ষে সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে সমাবেশে আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশের মঞ্চে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আসন গ্রহণ করলেও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আসন গ্রহণ করেননি। তিনি মঞ্চের সামনে থাকা নেতাকর্মীদের সাথে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শুনেছেন।

সমাবেশ শুরু থেকে শেষ পর্যন্ত গয়েশ্বর চন্দ্র সেখানে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নজরে এলে তিনি গয়েশ্বর রায়কে মঞ্চে ডাকেন। তখন এ বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। কিন্তু তাতেও মঞ্চে যাননি গয়েশ্বর রায়।

তবে কি কারণে গয়েশ্বর রায় মঞ্চের সামনে থাকা জনতার সাথে দাঁড়িয়ে থেকে বক্তব্য শুনলেন, আসন গ্রহণ করেননি, সে বিষয়ে কিছু জানা যায়নি।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ