জনসমাবেশ দিয়ে নয়, নির্বাচনে জনপ্রিয়তা প্রমাণ হবে: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনসমাবেশ দিয়ে নয়, নির্বাচনে জনপ্রিয়তা প্রমাণ হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ

 

জনসমাবেশের উপস্থিতি দিয়ে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা প্রমাণ হয় না- এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশে কোন দল বেশি জনপ্রিয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা জনসমাবেশ দ্বারা প্রমাণিত হয় না। তবে নির্বাচনে এর জনপ্রিয়তা যাচাই হয়। বিএনপি তাদের জনসভায় মিথ্যাচার করছে। মানুষ জড়ো করে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ওবায়দুল কাদের বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, মানবতার সেবা এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়া ছাড়াও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছে।

সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশনে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলেও উল্লেখ করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগী করার লক্ষ্যে বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, রাজী মোহাম্মদ ফখরুল, অ্যাডভোকেট আবুল হাসেম খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, নাসিমুল আলম চৌধুরী, মো. নুরুল আমিন রুহুল, নিজাম হাজারী, আঞ্জুম সুলতানা সীমা, এ্যারোমা দত্ত ও উম্মে ফাতেমা নাজমা বেগম এবং কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যরা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ