জয়পুরহাট জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জয়পুরহাট জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয়তাবাদী কৃষকদল জয়পুরহাট জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মো. সেলিম রেজা ডিউককে আহ্বায়ক ও কাজী মো. মনজুরে মওলা পলাশকে সদস্য সচিব করে জয়পুরহাট জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ