জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে। এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ