জরুরী বৈঠকে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জরুরী বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফের জরুরি বৈঠকে বসছেন। শুক্রবার(৮ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হওয়ার কথা।

চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতরাতে বিএনপি মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটর সদস্য মির্জা আব্বাসের আটকের পর এ জরুরী বৈঠক ডাকা হয়।

এর আগে বুধবার বিকালে পুলিশ ও বিএনপির সংঘর্ষের পর রাতে জরুরী বৈঠকে বসেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ