জলবায়ু পরিবর্তন তহবিলের লক্ষ কোটি ডলার কোথায়: আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন তহবিলের লক্ষ কোটি ডলার কোথায়: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক ভাবে জলবায়ু তহবিল হয়েছে। তার ব্যাপক এবং বিশাল একটা অর্থ বাংলাদেশের আওয়ামী ভোটারবিহীন দূর্নীতিগ্রস্হ সরকারের কাছেও এসেছে।

সাংবাদিকদের কাছে প্রশ্ন করে আমিনুল হক বলেন, এই যে লক্ষ কোটি ডলার এই টাকাটা কোথায়? এই টাকার হদিস কোথায়? জনগণ জানতে চায়।

আজ (৩ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির তরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড, বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ড, উত্তরা পশ্চিম থানার ১ ও ৫১ নং ওয়ার্ড, তাতী দল এবং শেরে বাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাধারন জনগন ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের এক অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দূর্বিষহ জীবন যাপন করছে, দেশের মানুষ ভালো নেই, জনগণ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে যারা নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়। তাদের যে কষ্ট! তারা খুব কষ্ঠে অসহায় জীবন যাপন করছে। তারা ঠিক মতো দু’বেলা পেটভরে ভাত খেতে পারে না।

তিনি বলেন, আজকে আমরা দেশে কি দেখতে পাচ্ছি, পেটের ক্ষুধায় মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে। কি নির্মম! আজকে বাংলাদেশের প্রত্যাকটি অন্চলের দিকে তাকালে দেখা যায়, প্রতিটি জায়গাতেই মানুষের হাহাকার রয়েছে।

আমিনুল হক বলেন, আমরা এ বিষয়ে সরকারকে বারবার বলার পরও এই আওয়ামী বেহায়া সরকারের কিছুই হয় না। কারন তারা জনগণের সরকার না,জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণকে তাদের দরকার নেই। কিন্তু বিএনপি বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের ক্ষমতার কাছে আওয়ামী সরকারের ক্ষমতা কিছুই না।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে রাজনীতিকরন করে জনগণের ওপর চেপে বসেছে। আজকে দেশে আওয়ামীলীগ ছাড়া কেউ ভালো নেই।

গত ৭ জানুয়ারি একতরফা ডামি নির্বাচনে সবচেয়ে মজার ব্যাপার উল্লেখ করে আমিনুল হক বলেন, যারা আওয়ামী লীগ করে তারাও সেদিন ভোট দিতে কেন্দ্রে যায়নি। এরচেয়ে লজ্জার আর কি হতে পারে!

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ মোস্তফা জামান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্বদ্যিালরের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শাহ মাইনুল আহসান চৌধুরি পাইন, আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আকতার হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ইউসুফ, এবিএম আবদুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা হাজী জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ