জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা বিএনপির নেতা আমিনুলের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা বিএনপির নেতা আমিনুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩১, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩১, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর পল্লবীর বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবন্দি ও ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

শুক্রবার দুপুরে পল্লবীতে ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার বেগুনটিলা বস্তি, দুয়ারিপাড়া, কালশী এবং কাফরুলের প্লাবিত এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন তিনি।

আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দুর্ভোগ থাকবে ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ চলমান থাকবে।

আমিনুল হক আরও বলেন, জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তার আদর্শে সেই পথেই আছি।
বর্তমান রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে। হতাশাগ্রস্ত জাতির মুক্তির পথ হতে পারে শহীদ জিয়ার আদর্শ।

এছাড়াও জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর এর ১৩টি থানা এলাকার বিভিন্ন স্পটে গিয়ে অসহায় ও দুস্তদের মাঝে রান্না করা খাবার ও শাড়ি লুঙ্গি বিতরণ করেন আমিনুল হক।

এসময় উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ