জাজিরায় আজান নিয়ে বিরোধ, খুন বিএনপি নেতা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরায় আজান নিয়ে বিরোধ, খুন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমর-উদ্দিন মাদবর কান্দি গ্রামে আজান ও খুতবার বিরোধিতাকে কেন্দ্র করে খুন হয়েছেন স্থানীয় বিএনপি নেতা খবির উদ্দিন সরদার (৫৮)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজান ও খুতবায় বিরক্ত হয়ে আসছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলমাস সরদার (৩০)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে আলমাস ও তার সহযোগীরা খবির উদ্দিনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবির উদ্দিন সরদার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আলমাস সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ