জাতি জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখতে চায়: গোলাম পরওয়ার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতি জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখতে চায়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতি জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখতে চায়। কিন্তু এটা কেউ কেউ বুঝতে পেরে নতুন করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে। যত ষড়যন্ত্র আর অপপ্রচারই চালানো হক, জনগণ সকল অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিবে।

শনিবার (১২ জুলাই) রাতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাতক পাখির মতো জাতি জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলন পথ হচ্ছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ, নৈতিক ও মানবিক নেতৃত্ব। যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী, দুর্নীতি, খুন, লুটপাট করে তাদের ওপর জাতি আস্থা রাখতে পারে না। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ, নৈতিক ও মানবিক নেতৃত্ব।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পাথর দিয়ে মানুষ হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হয়েছে। সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। এতে কারো কারো গায়ে লাগে! কিন্তু তারা যদি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকের পক্ষের না হয় তাহলে তাদের গায়ে কেন লাগে?

তিনি বলেন, তাদের রাজনৈতিক দায়বদ্ধতা থেকে উচিত ছিল জামায়াতে ইসলামীকে অনুসরণ করে তারাও সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকের বিরুদ্ধে অবস্থান নেওয়া। প্রশাসনকে সহযোগিতা করা। উল্টো দেখা গেছে পুলিশ অপরাধীদের আটক করে আনলে একটি দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে, থানা ভাঙচুর করে, পুলিশের উপর হামলা চালিয়ে অপরাধীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়া পরিহার করে দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, যারা বলে নির্বাচন দিলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে তাদের বক্তব্যে প্রমাণ হয়, তারা সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করেই যেনতেন একটি নির্বাচনের জন্য নৈরাজ্য সৃষ্টি করছে! তারা নিজেদেরকে বড় দল দাবি করে। কিন্তু তারা জানে না ৩৫ শতাংশ তরুণ ভোটাররা কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, খুনি, ধর্ষকের দলকে ভোট দিবে না।

তিনি বলেন, যেনতেন একটি নির্বাচন করে আগামীতে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিবে এদেশের তরুণ প্রজন্ম। তারা তাদের ভোটের হিস্যা বুঝে নিবে। তাই কোন সন্ত্রাসী আর চাঁদাবাজ দিয়ে জবরদখলের স্বপ্ন পরিহার করে গণতান্ত্রিক ও নৈতিক দায়বদ্ধতার রাজনীতি করতে তিনি সকল দলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মিটফোর্ডের ঘটনা চাঁদা নয়, ব্যবসায়িক বিরোধে সংগঠিত বলে ডিএমপি কমিশনার চরম মিথ্যাচার করেছে জাতির সঙ্গে। অথচ হত্যার শিকার সোহাগের পরিবার পরিষ্কার বলেছে, সোহাগের কাছে মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করেছে চাঁদাবাজরা। কিন্তু সোহাগ সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে পৈশাচিক কায়দায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ