জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নিচ্ছেন দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। এ ছাড়া বৈঠকে আছেন ঢাকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়েছে, যা এখনও চলছে।

এর আগে বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের চায়ের দাওয়াতে অংশ নিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ