জাতিসংঘের গোয়েন লুইসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘের গোয়েন লুইসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ (নুর)। সোমবার সকাল সাড়ে ১১টায় জাতিসংঘের বাংলাদেশের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতি ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণঅধিকার পরিষদের ভাবনা ও জাতিসংঘের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়। আলোচনায় জুলাই থেকে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যার তদন্তে ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়।

বলা হয়, গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সহনশীল, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাসহ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কার্যকরী ভূমিকার কথা বলা হয়েছে। তরুণদের প্রত্যাশা ও জন আকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশে সব ধরনের সহায়তা করবে বলে গণঅধিকার পরিষদকে নিশ্চিত করেছে।

বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ