জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ভয় পাই না: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ভয় পাই না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কারণ জনগণের ভোট আমাদের আছে। তবে জাতীয়-আন্তর্জাতিক কিছু চক্রান্ত ও ষড়যন্ত্র সবসময়ই থাকে। তবে আমি এসব ভয় পাই না। গ্রেনেড, বোমা, গুলি সবই তো মোকাবিলা করে এই পর্যন্ত এসেছি। বুধবার (১১ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি এবং সুধীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে দেশের মানুষকে উন্নত জীবন উপহার দিতে আমরা কাজ করছি। গত ১৪ বছরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আমরা দেশের উন্নয়ন নিশ্চিত করেছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন।

তিনি বলেন, আমরা দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি, হতদরিদ্র্য ১৫ ভাগ থেকে ৫ ভাগে নামিয়ে এনেছি। যদি করোনা অতিমারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ না হতো তাহলে অন্তত আরও দুইভাগ দারিদ্র্যের হার কমানো যেত।

শেখ হাসিনা বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। যেখান থেকে আমি বার বার নির্বাচিত হই। সব এমপিরা ছোটে তাদের এলাকার জন্য। আর আমার দেখতে হয় ৩০০ এলাকা (আসন) ও ১৭ কোটি মানুষকে। আমার সৌভাগ্য এটাই যে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসী আমাকে দেখে। তারা আমার জন্য কাজ করে, আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। তাই নিবেদিতপ্রাণ হয়ে আমি দেশের জন্য কাজ করতে পারি।


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ