জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না: ফারুক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বিএনপি অতীতে জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। ভবিষ্যতেও করবেনা। তার প্রমাণ ৭১ সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোন মানুষ ছিল না তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতেই প্রমাণ করে। আরও একটি দল আছে। যারা স্বাধীনতা বিরোধী ছিল। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিসের তালবাহানা শুরু করেছেন আপনারা? এই সরকারকে দোষারোপ করার জন্য কি তালবাহানা শুরু করেছেন? গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তারা এখনো রাস্তায় । জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে।

ডঃ মুহাম্মদ ইউনূস এর উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার। ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে। দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না। যারা আপনার কানে কানে কথা বলে। তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে হবে।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, আপনি এমন একটা নির্বাচন দেন। যে নির্বাচন দেখে মোদির বগলে বসে থাকা হাসিনাও যেন বলে এটাই বাংলাদেশ।

তিনি বলেন, অনেকেই বলেন দিল্লি তুরস্কর মত দল করবেন। যে আদলে এই দল করেন না কেন। আমাদের কোন বাধা নেই। কারণ এদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দল করেন আর দলে আসেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। সরকারকে সহযোগিতা করে। তাল বাহানা শুরু করেছেন। বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না। বিএনপিকে আন্ডারইস্টিমেট করবেন না। বিএনপি’র ধৈর্যের বাঁধ এখনো ভাঙ্গেনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের দোসর সচিবলয়ে ঘাপটি মেরে থাকা কিছু সচিব। কিছু ডিসি এসপি। যারা ডক্টর ইউনুস সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের নাম কেন প্রকাশ করছেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না?

সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, কোন তালবাহানা চলবে না। তালবাহানা করে মইনুদ্দিন ফখরুদ্দিনের মত দুই বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এসব তালবাহানা চলবে না। নির্বাচন দিতে হবে, দিতে হবে। আমাদের সমর্থন আছে। তারপরও কেন শেখ হাসিনার দোসর সচিবালয়ে বসে আছে। সত্য কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা তাড়াহুড়া করছি। ক্ষমতায় যাওয়ার জন্য নয়। ক্ষমতায় আমরা বেশ কয়েকবার গিয়েছি। দেশের জনগণের অধিকারের জন্য আমরা বলছি দ্রুত একটা নির্বাচনের দরকার। তাই বারবার নির্বাচনের কথা বলছি। নির্বাচন বিলম্বিত করে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে আগুন জ্বালাবে এটা হতে দেওয়া যাবে না।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, কৃষকদলের সহ-সভাপতি ভি পি ই ইব্রাহিম, তাকি দলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ