জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

জাতীয় পার্টির সদ্য অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ দশ নেতার করা মামলায় সাংগঠনিক কার্যক্রমে চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের নিষেধাজ্ঞা চাওয়া হলে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদী পক্ষের আইনজীবী আব্দুল বারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭ জুলাই জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের নিষেধাজ্ঞার আবেদন করা হলে শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন।

বুধবার (৩০ জুলাই) আদালত আগামী ধার্য তারিখ ৩ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ