জাতীয় পার্টির ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টির ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইনের মধ্য দিয়ে তাদের যে ফ্যাসিবাদী চরিত্র তা নগ্নভাবে জাতির সামনে প্রকাশ করেছে। তারা যতই ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে না ভোটের কথা বলুক, তাদের এই কথাকে কেউই গুরুত্ব দিয়ে দেখবে না। বরং জাতীয় পার্টিকেই ‘না’ বলবে।

বুধবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় নির্বাচনের প্রতীক নিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তারা যে স্বৈরাচার ছিল। তাই তারা চায় না প্রতিবাদী কাঠামো থেকে দেশটা রক্ষা যাক। জাতীয় পার্টি যেভাবে ফ্যাসিবাদী কায়দাতে দেশ পরিচালনার সঙ্গে গৃহপালিত প্রতিনিধি হিসেবে ছিল- সেই মনোভাব থেকে তারা ‘না’ ভোটের পক্ষে বলেছে। তারা জনগণের কাঙ্ক্ষিত গণভোটে ‘হ্যাঁ’ এর বিপক্ষে দাঁড়িয়েছে কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তা নিয়ে নির্বাচনের সময় এক ধরনের শঙ্কা রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি এক ধরনের হত্যার ঘটনা ঘটেছে। সবই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কেন্দ্র করে ঘটছে। যারা ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা যেত সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অনেকটাই নিয়ন্ত্রণের রাখা সম্ভব হতো। আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথাও বলেছিলাম। এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রচার প্রচারণা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে যেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয় এবং যেকোনো ধরনের পরিস্থিতি তারা যেন সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে, এমনভাবেই প্রস্তুত রাখতে হবে নির্বাচন কমিশনকে।

আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষ গত ৫৪ বছর ধরে যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিষ্পেষণের শিকার হয়েছে সেখান থেকে তারা মুক্তি চায়। একনায়কতন্ত্র রাষ্ট্র ব্যবস্থার বাইরে এসে অংশগ্রহণমূলক ব্যবস্থা প্রত্যাশা করে। সেই অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থার কিছু উপকরণ জুলাই সনদের মধ্যেই রয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমাদের সবার অবস্থান হওয়া দরকার।

এ সময় তিনি সাংবাদিকদের সব রকমের ভয়ভীতি, পেশিশক্তি ও অর্থ লোভকে পাশ কাটিয়ে সঠিক সংবাদ পরিবেশনের আহবান জানান।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে প্রতীক গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ