জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেই ব্যবস্থা নিতে হবে: জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেই ব্যবস্থা নিতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপিসহ সবাই একমত। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া বৈঠকে নির্বাচন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানান ডা. শফিকুর রহমান। এ সময় ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত বলেও জানান তিনি।

এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির চার নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ