জাপা নেতা শফিকুলকে দেখতে ঢামেকে জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপা নেতা শফিকুলকে দেখতে ঢামেকে জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ

 

সন্ত্রাসী হামলায় আহত জাতীয় পার্টি (জাপা) নেতা শফিকুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে তিনি হাসপাতালে যান।

এসময় সাংবাদিকদের তিনি জানান, সন্ত্রাসী হামলায় আহত জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।

জি এম কাদের বলেন, সভা-সমাবেশ করার স্বাধীনতা না দিলে স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে না। লাঠিসোটা নিয়ে মিছিল মিটিং করা রাজনীতির জন্য একটি অশনি সংকেত। বাংলাদেশে এখন আর গণতন্ত্রের কোনো কিছুই নেই, এখানে স্বাধীনভাবে কথা বলা সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনে ভালো কিছু আশা করা যায় না।

দলীয় কারণেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন শফিকুল। গত নির্বাচনের পর থেকেই তার ওপর একের পর এক হুমকি এসেছে। এর সঙ্গে সরকারি দলের সম্পৃক্ততার অভিযোগ করে এ কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম কোর্টে হাজিরা দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় তাকে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ