জাপা প্রার্থীর পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি, আ’লীগে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে লেখা হয়েছে, ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত জোটভুক্ত’ প্রার্থী। এ নিয়ে পটুয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে জোটের প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, সমঝোতার কারণে আওয়ামী লীগ এই আসনে দলীয় প্রার্থী দেয়নি। সমঝোতাকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।
জনতার আওয়াজ/আ আ