জামায়াত আমিরের মুক্তি দাবিতে কারওয়ান বাজারে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত আমিরের মুক্তি দাবিতে কারওয়ান বাজারে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

 

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

রোববার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু হয়ে এর আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

সমাবেশে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম করেন, গণআন্দোলনে ভীত ও গণঅভ্যুত্থান ঠেকাতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালানো হচ্ছে। সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে তামাশা ও ভাওতাবাজির নির্বাচন করার দিবাস্বপ্নে বিভোর। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা নতুন করে বিরোধী দলের ওপর দমনপীড়ন শুরু করেছে।

এ সময় জামায়াত আমির, আল্লামা সাঈদী, মাওলানা শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কারারুদ্ধ সব আলেম, রাজনৈতিক নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তারা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট জিল্লুর রহমান, কুতুব উদ্দিন, ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, ইউসুফ আলী মোল্লা ও ছাত্রনেতা সালাহউদ্দিন প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ