জামায়াত ও এনডিএম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত ও এনডিএম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশে বিরাজমান পরিস্থিতিতে সব দল ও শ্রেণিপেশার নেতাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে দেশের বিরাজমান পরিস্থিতির ওপর আলোচনা করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সবাই জোর দেন। দেশের কোথাও কোনো দুষ্কৃতকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বলা হয়, সবকিছুর ওপর সবাইকে দেশকে অগ্রাধিকার দিতে হবে। কারও দলীয় স্বার্থ অগ্রাধিকার পাওয়া উচিত নয়। ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও দুষ্কৃতকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিরাজমান পরিস্থিতিতে সব দল ও শ্রেণিপেশার নেতাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ছাত্র-জনতার ঐক্যকে ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

গণহত্যা ও নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য মতবিনিময় সভায় দৃষ্টি আকর্ষণ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান, মহাসচিব মোমিনুল আমিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান ও দপ্তর সম্পাদক জাবেদুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ