জামালপুর জাপার ১২৫ সদস্যের কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদকে সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জাকির হোসেন খানকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
গতকাল রোববার দলের পক্ষ থেকে কমিটি অনুমোদনের কথা জানানো হয়। কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মীর সামসুল আলম লিপ্টন, মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক, এ কে এম হামিদ উল্লাহ, মোহাম্মদ আব্দুস সাত্তার, এ কে এম নেওয়াজ আলী, মো. ইয়াসিন আলী আকন্দ, মো. জয়নাল আবেদীন।
যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মানিক, মো. মোখলেছুর রহমান (বস্তু), মো. জিল্লুর রহমান বিপু, আরিফুল হাসান পাভেল, সহসাধারণ সম্পাদক সৈয়দ আবু বক্কর বারেক, মো. হারুন অর রশীদ, মো. আক্তার হোসেন, মো. জাকিউল ইসলাম কোহিনুর, মো. আব্দুর রাজ্জাক মাস্টার।
সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, মো. মামুনুর রশীদ, আব্দুল মালেক, আনোয়ার হোসেন সেলিম, হজরত আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহমুদউল্লাহ, মো. জিয়াউর রহমান, মো. সুরুজ্জামান সুরুজ, রাশেদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম ও জুয়েল সরকার।
অর্থ সম্পাদক মো. শাহজাদা চৌধুরী, যুগ্ম অর্থ সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম প্রচার সম্পাদক মো. আলী আজগর, দপ্তর সম্পাদক মো. আকরাম হোসেন। অন্যান্য সম্পাদক ও সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করার কথা জানানো হয়েছে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে।
জনতার আওয়াজ/আ আ