জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে শ্রমিক দলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে শ্রমিক দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল । বুধবার ( ২০ আগস্ট) বিকালে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন বসাকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে ওয়ারেছ আলী মামুন বলেন, যারা নিজেদের কে বিএনপি দাবি করে আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিল করার জন্য ষড়যন্ত্র করছেন তারা বিএনপি’র কেউ না। আগামী ২৩ আগস্ট বিপুল সংখ্যক লোকের সমাগমের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ