জামালপুর জেলার মেলান্দহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুর জেলার মেলান্দহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামালপুর জেলার মেলান্দহে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, কিশোর অপরাধ, সাইবার অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ, সড়ক দূর্ঘটনা রোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) মেলান্দহ থানার আয়োজনে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল উচ্চ বিদ্যালয়ে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায় মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে, পুলিম জনগণের বন্ধু। সমাজে যেকোন ধরনের অপরাধ মুক্ত করতে পুলিশ সদস্যদের আপনারা সহায়তা করুন। পুলিশ সব সময় অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়তে চায়। একটি ভালো সমাজ গড়তে হলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দুর করে সামাজিক ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যেকোনো অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে সমাজের সকল শ্রেণির মানুষের সহায়তা চাই।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশীষ রায় এর সঞ্চালানায় ও উপ-পরিদর্শক সাজেদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য দেন, ঘাষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাধারন সম্পাাদক মিজানুর রহমান মজনু, বাংলাদেশ জামায়েতে ইসলামী ঘোষেরপাড়া ই্উনিয়নের আমীর মো. রাকিবুল ইসলাম, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঘোষেরপাড়া ইউনিয়নের সভাপতি মাওলানা হারুনুর রশীদ, বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, মুখলেছুর রহমান লাভলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান প্রমূখ। এছাড়াও এলাকার রাজনৈতিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ, পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ