জামালপুরে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনন্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রদল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন স্বপন, শান্ত, নিশাতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে একের পর এক ধর্ষণ, নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, মব জাস্টিসের ভয়াবহ ঘটনা ঘটছে। কিন্তু সরকার এসব নিরসনে কোন পদক্ষেপ না নিয়ে বরং নিরব ভূমিকা পালন করছে। কার্যকর পদক্ষেপ না নেয়ায় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের কাছে সকল অপরাধের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি জানান বক্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ