জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা ও র্যালী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছে জামালপুর জেলা বিএনপি।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে জেলা বিএনপি এই আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর সভাপতিত্বে আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে বিএনপির নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
জামালপুরের ৭টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি’র অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে র্যালীতে অংশ গ্রহণ করে।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, আগামী নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র হচ্ছে, তিনি এ ব্যাপারে বিএনপির সকল নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি আরো বলেন, ২৩ আগস্ট জেলা বিএনপির সন্মেলনের মাধ্যমে নবগঠিত জেলা বিএনপির কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েও যারা দলের মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তাদেরকে বিএনপির মূল ধারায় ফিরে এসে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় বিএনপির নিকট অভিযোগ জানানো হবে।
জনতার আওয়াজ/আ আ