জামায়াত নেতার ঘর থেকে বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত নেতার ঘর থেকে বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর নেতৃত্বে জামায়াত নেতা পিয়ার আলীর ঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫মার্চ) এ ঘটনায় ওই জামায়াত নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

অভিযুক্ত পিয়ার আলীর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের আরশদ আলীর ছেলে ও জামায়াতে ইসলামি শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছে।

সেনাবাহিনী ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল উপজেলার শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বিশেষ অভিযান পরিচালনাকালে জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানে, একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশিয় পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন পিস্তলসহ দেশিয় তৈরি বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছ। ঘটনার পর থেকে পিয়ার আলী পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ