জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকালে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
এছাড়া জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ