জামিনে কারামুক্ত হলেন বিএনপি নেতা দুলু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিনে কারামুক্ত হলেন বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মুক্তি পান।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার তাকে জামিন দিয়ে রুল জারি করেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর রাতে দুলুকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়। বাড্ডা থানায় নাশকতার অভিযোগে করা মামলায় পরদিন তাকে আদালতে হাজির করা হয়। পরে ঢাকার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে বিএনপির এই নেতা কারাবন্দি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ