জামিনে বেরিয়ে ‘টার্গেট ডাকাতি’ চালাত তারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিনে বেরিয়ে ‘টার্গেট ডাকাতি’ চালাত তারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

 

প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকআপ নিয়ে ঘুরে ঘুরে রেকি করে তারপর টার্গেট ব্যাক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিত একদল দুর্ধর্ষ ডাকাত। তাদের হাত থেকে রেহাই পায়নি খোদ পুলিশও। আর তাদের এই দুঃসাহসের প্রধান কারণ ছিল থানায় অভিযোগ না করা এবং বিভিন্ন অপরাধের মামলায় ধরা পড়ার পরও জামিন পেয়ে যাওয়া। একজন অপরাধী জামিন পেতেই পারে। কিন্তু এরা বারবার জামিন পাওয়ায় তাদের সাহস অনেক বেড়ে গিয়েছিল। ধরা পড়ার পর নিজেরা না শুধরে উলটো ফের লিপ্ত হয়েছেন একই অপরাধে আরো দুর্ধর্ষভাবে। এমনই এক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, চক্রটির হাত থেকে রক্ষা পাননি পুলিশ সদস্যরাও। গত ১২ মে ভোরে এ চক্রের খপ্পরে পড়েন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন নারী কনস্টেবল। একই রাতে ধানমন্ডি এলাকায় একইভাবে আরেকটি ডাকাতি করে তারা। এছাড়া গত ১৩ মে তেজগাঁও ও বনানী থানা এলাকায় একইভাবে আরো দুটি ডাকাতির ঘটনা ঘটায় তারা। চক্রটি ডাকাতির জন্য প্রথমে একটি পিকআপ ভ্যান ছিনতাই করে। এরপর পিকআপে করে সোনার অলংকার, মোবাইল, টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত।

হায়াত জানান, চাঞ্চল্যকর এই ঘটনা তদন্ত করতে গিয়ে প্রায় শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ দুর্ধর্ষ ডাকাত চক্রের ৪ সদস্যকে শনাক্ত করা হয়। পরে সোমবার (১৫ মে) রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সোহেল (৩০), আক্তার ওরফে সোহরাব (৩২), আবির হোসেন ওরফে রাসেল (২৫), মো. রনির (২৮)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, পিকআপ ও ডাকাতির টাকা এবং ৪টি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ