জার্মানিতে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৭ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জার্মানিতে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ

 

জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলায় বন্দুকধারীসহ সাতজন নিহত হওয়ার খবর জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। 

দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গির্জার একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তিই হামলাকারী।  

হামবুর্গের মেয়র পিটার চেনসচার এক টুইট বার্তায় বন্দুক হামলায় হতহতের ঘটনাকে আকস্মিক উল্লেখ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শনাক্তে নিরাপত্তাবাহিনী কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ