জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল চায় রাশিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল চায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর স‌ঙ্গে‌ বৈঠক ক‌রে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি দল জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ থে‌কে দক্ষ জনবল নিতে আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে।

রবিবার (২৪ মার্চ) এই বৈঠক অনুষ্ঠিত হয়। প‌রে সাংবা‌দিক‌দের রাশিয়ার প্রতিনিধি দলের সাথে আলোচনার বিষয়ে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ব‌লেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক। রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

শফিকুর রহমান বলেন, রাশিয়া তাদের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন শ্রমিক নিতে চায় দেশটি। এরপর পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নেবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়গুলো কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে।

‌বৈঠ‌কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ