জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ নয়: সংস্কৃতি উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ নয়: সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না। যে মিসটেক আওয়ামী লীগ করেছিল। আশা করি সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে বলে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে— শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়।

তিনি আরও বলেন, আমরা অল্প কিছুদিনের সরকার। আমাদের পক্ষে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব না। নববর্ষ শুধু বাঙ্গালীরা পালন করে না, চাকমা, মারমা, গারো সহ অনেক জনগোষ্ঠী পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। এবারের বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ পাঁচটি জায়গায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ