জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা: নয়ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা । তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এ দেশ স্বাধীন হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় যুবদলের সাধারন সম্পাদক শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগভরে স্মরণ করেন।
শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
এতে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
এসময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না সহ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তর – দক্ষিণ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ