জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে র‌্যালি করতে চায় ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে র‌্যালি করতে চায় ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯শে জানুয়ারি ঢাকায় র‌্যালি করতে চায় ছাত্রদল। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত এই র‌্যালি করবে সংগঠনটি।
র‌্যালির অনুমতি চেয়ে বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে র‌্যালির অনুমতি ছাড়াও যথাযথ নিরাপত্তা বিধানে সহযোগিতাও চাওয়া হয়েছে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ