জিয়া,খালেদা ও তারেক রহমানছাড়া দলে কেউ অপরিহার্য নয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়া,খালেদা ও তারেক রহমানছাড়া দলে কেউ অপরিহার্য নয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ,ময়মনসিংহ ঃ ফ্যাসিষ্ট সরকার বিদায় নিলেও আগামী নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিগত ১৭বছর যেভাবে নির্যাতন নিপিড়ন সহ্য করে দলকে ধরে রেখেছেন সামনের দিনগুলোতেও সেই কঠিন পরীক্ষা দিতে হবে।

শনিবার ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে বক্তাগন উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ মুহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিন খসরু,জেলা বিএনপির সদস্য এড.আনোয়ার আজিজ টুটুল,জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াজুল কবির মামুন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম সোহেল,পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ,যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু,যুগ্ম আহ্বায়ক উসমান গনি মাথন,রুহুল আমিন,নজরুল ইসলাম মাষ্টার,আইয়ুব আলী কমান্ডার,

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন কাইয়া, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাহের ফকির, যুগ্ম আহ্বায়ক স্বপন বনিক, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক আঃ খালেক প্রমুখ। সমাবেশে বক্তগন বলেন,ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকেই স্বজন হারিয়েছেন,মিথ্যা মামলায় জীবনের মুল্যবান সময় নষ্ট করেছেন।সেই দিনের কথা মনে করবেন আবার যদি সেই তীক্ত অভিজ্ঞতা না চান তাহলে দলের প্রশ্নে ঐকবদ্ধ থাকুন।তারেক রহমানের নির্দেশনা অনুসরন করুন।

ফ্যাসিবাদের সাথে ঘনিষ্ট কাউকে নেতৃত্বে দেয়া যাবে না এবং দেয়া হবে না উল্লেখ করে বলেন বিগত লড়াই সংগ্রামের আমল নামা দেখে দেখে নেতৃত্ব দেয়া হবে। কারো প্রতি রাগ অনুরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়া হবে না। বলেন.বিএনপিতে শহীদ জিয়া,খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া দলের মধ্যে কেউ অপরিহার্য নয়। দলীয় পরিচয় কেটে গেলে সালাম কমে যাবে। তারেক রহমানের নির্দেশনা মেনে যারা রাজপথে নামেন নাই তাদের জন্য নেতৃত্ব নয়। দল অবশ্যই সব কিছু বিবেচনায় নিবে।

জনগনকে সাথে নিয়ে কাজ করতে হবে।জনগন মুখ ফিরিয়ে নিলে কি হয় তা উপলব্ধি করুন।বিগত আন্দোলনে যারা পিতৃহারা হয়েছে,হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে তাদের বিষয় মাথায় রাখতে হবে।তাদের প্রতি আমাদের দায় আছে।এর আগে সমাবেশে যোগ দিতে পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।দীর্ঘ বছর পর বড় ধরনের এ শো ডাউনকে ঘিরে চাঙ্গা হয়ে উঠে দলীয় নেতা-কর্মীসহ দলের শুভাকাংখীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ