জিসপ মানববন্ধনে যুব মহিলা লীগের বাধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৫, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১৫, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর মানববন্ধনে বাধা দিয়েছে যুব মহিলা লীগ।
সোমবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) প্রধানমন্ত্রী কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই একদল নারী তাদের মানববন্ধনের সামনে এসে ভুয়া ভুয়া, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, খালেদা জিয়ার সৈনিকরা হুশিয়ার সাবধান,পাকিস্তানের খালেদা আর করিস না বাহানা, স্লোগান দিতে থাকে।
নারী-নীতি দের কাছে জিজ্ঞেস করা হলে তারা জানান, তারা যুব মহিলা লীগ। পরবর্তী সময় শাহবাগ থানার পি আই সরদার বুলবুল আহমেদ এসে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ)কে অন্যপাশে মানববন্ধন করতে বলেন। পরে তারা জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় মানববন্ধন শুরু করে। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ যেখানে মানববন্ধন করছিল সেখানে সাধারণ নারী সমাজ ব্যানারে যুব মহিলা লীগরা মানববন্ধন শুরু করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আরও উপস্থিতি আছেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সহ সভাপতি রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন।
জনতার আওয়াজ/আ আ