জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

 

টাফ করেসপন্ডেন্ট

জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না: মির্জা ফখরুল
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পত্রিকায় দেখলাম যে পাচার করা অর্থ তারা নাকি আবার ফিরিয়ে আনবে। আরেক রকম শয়তানি শুরু করবে আবার। অর্থাৎ তারা নিজেরাই টাকা পাচার করেছে, এটাকে ফিরিয়ে এনে আবার জায়েজ করবে। তারা দেশের লুট করা সম্পদ ফিরিয়ে নিয়ে এসে আবারও লুটপাটের সুযোগ করে দেবে।

আজ রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে অর্থাৎ আওয়ামী লীগকে কোনোমতেই বিশ্বাস করা যায় না। ওরা বরাবরই প্রতারক। বরাবরই প্রতারণা করেছে। য়ার ফলে আওয়ামী লীগকে কোনোমতেই আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। এক দিন থাকলেও তা দেশে জন্য ক্ষতি। ’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকীর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ক্ষমতাসীনরা যত সমালোচনাই করুক জিয়াউর রহমানকে ইতিহাস থেকে কখনো মুছে ফেলতে পারবে না। জিয়াউর রহমানকে খলনায়ক বলুক, পাকিস্তানি চর বলুক আর তাকে সামরিক জান্তা থেকে উঠে আসার কথা বলুক, তাতে কিছু যায়-আসে না। কারণ এ দেশের মানুষের হৃদয়ের মধ্যে তিনি প্রথিত হয়ে গেছেন। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, তাকে কখনো মুছে ফেলা যাবে না। ‘

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনাসভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, অধ্যাপক সাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ