জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটির নির্বাচন : ইসি সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটির নির্বাচন : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশনের ভোট তিন ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে হবে এই নির্বাচন।

আজ বুধবার নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার- সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সভা হয়।

সচিব বলেন, এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। সেজন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

এ তারিখ নির্ধারণের কারণ, রমজান শেষে যে এসএসসি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, তা চলবে ২৩ মে পর্যন্ত। আর ২৯ জুলাই হচ্ছে ঈদুল আজহা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ