জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদের সফল অস্ত্রোপচার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদের সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বুধবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের মেডিকেল টিম সফলভাবে এ অপারেশন সম্পন্ন করে।

গত বছর ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে গার্মেন্টস কর্মী মাহমুদ হোসাইন আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির সঙ্গে যোগাযোগ করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সহায়তায় অপারেশন সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. এম. আর. হাসান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের একদল চৌকস চিকিৎসক গত বছর জুলাই- আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পাশে থেকে তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য রাত দিন কঠোর পরিশ্রম করেছেন। ফাউন্ডেশনের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ