জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথনে অংশ নিলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে আয়োজিত হয় এক প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকালে শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয় এই বিশেষ কর্মসূচি।
ম্যারাথনে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ম্যারাথনে অংশগ্রহণের বিষয়টি আসিফ মাহমুদের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে জানানো হয়, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ দৌড়বিদরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জনতার আওয়াজ/আ আ