জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না: আসিফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ মিথ্যাচার করলে টলারেট করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসিফ মাহমুদ লেখিছেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না।
তিনি আরও লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করবো না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন।
জনতার আওয়াজ/আ আ