জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা সরাসরি অনুষ্ঠানে থাকছেন না।তাদের পক্ষে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে উপস্থিত থাকবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।

ছাত্রদলের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ